নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৩:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৩:৩৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কখনোই হতাশার কথা বলবেন না। হতাশা দিয়ে কখনও লড়াই করা যায় না। যা করবেন আশা নিয়ে করতে হবে। গণতন্ত্রের সূর্য উঠবেই।’

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল’ শীর্ষক ওই  আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “খুব ইন্টারেস্টিং লাগে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রত্যেক দিন একটাই কাজ হলো বিএনপির বিরুদ্ধে কথা বলা। তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, ‘বিএনপি নাই, বিএনপি নাই।’ আসলে বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে, তিনি প্রত্যেক দিন বিএনপিকে নিয়েই কথা বলেন।”

চতুর্দিকে দুর্নীতি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার যে ভাষ্য দেয়, তার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। দুর্ভাগ্য যে ভারত স্বীকার করেছে, তাদের প্রবৃদ্ধি ৫ শতাংশ কমে গেছে, অথচ আমাদের সরকার বলে প্রবৃদ্ধি ১০ ভাগ বেড়ে গেছে। ইউ জাস্ট ইমাজিন, একটা সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে জনগণের সঙ্গে এমন মিথ্যা বলতে পারে। এর কারণ জনগণের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।’ 

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে জিডিপির ১৮ শতাংশ আর কৃষি ক্ষেত্রে এক দশমিক ৮ শতাংশ ব্যয় হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণের ওপর স্টিম রুলার চালাতে তাদের এই পাবিলক অ্যাডমিনিস্ট্রেশন বাড়াতে হবে। তাদের খুশি রাখতে হবে। সবাইকে গাড়ি প্রণোদনা দিতে হবে। ২০১৮ সালের নির্বাচনের আগে বিশেষ বাহিনীর লোকদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ করে টাকা দিয়েছে। এখন উপসচিব পর্যন্ত গাড়ি কেনার টাকা পায়। সেই গাড়ি মেইনটেন্যান্সের জন্য মাসে ৫০ হাজার টাকা পাবে। আর কৃষক ও ভ্যান চালকরা খাবার পায় না।’

অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একে ফজলুল হক ভূইয়া, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

 

/এএচইআর/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী