ঢাকা-১৮ উপনির্বাচন: ‘বিএনপি জনগণকে ভোটে নিরুৎসাহিত করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ২০:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:২১

ঢাকা-১৮ উপনির্বাচন: ‘বিএনপি জনগণকে ভোটে নিরুৎসাহিত করছে’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান অভিযোগ করেছেন, বিএনপি বিভিন্নভাবে জনগণকে ভোট প্রদানে নিরুৎসাহিত করছে। তিনি বলেন, ‘সরকার একটি শান্তিপূর্ণ-অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন চায়। কিন্তু বিএনপি’র প্রার্থীর নির্বাচনি প্রচারণা হচ্ছে— আমাদের বিরুদ্ধে বিষোধগার করা।’

সোমবার (২ নভেম্বর) রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন উত্তরখান এলাকার জামাল মিয়ার বাড়ির মোড়, আটিপাড়া,এলাকায়  গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সৃষ্টিলগ্ন থেকেই এদশের মানুষের জন্য আন্দোলন, সংগ্রাম করছে বাংলাদেশ আওয়ামী লীগ।’  ঢাকা-১৮ আসনের জনগণ সব বাধা-বিপত্তিকে অতিক্রম করে ১২ নভেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি-জামায়াত জোট মানুষ পুড়িয়ে মারা রাজনীতিতে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। আগামী ১২ নভেম্বর নির্বাচনে ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের নেতারা নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এর সভাপতি শেখ বজলুর রহমান, সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আউয়াল শেখ, উত্তরখান থানা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতারা।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের