‘উপ-নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আনতে পারেনি সরকার ও ইসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৫:০০আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৫:০৪

বিএনপি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ব্যর্থতার জন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশন ও প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স।

সংবাদ সম্মেলনে প্রিন্স জানান, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের মতোই জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, ‘আজ জাতীয় সংসদ ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ শুন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধানের শীষের ব্যাপক জোয়ার দেখে আওয়ামী লীগ আসন দুটিতে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস না পায়।’

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের