তারেককে নয়, জাইমাকে সঙ্গে নিয়ে নামতে হবে: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ১৫:১৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:০৮

আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ক্ষমতায় আসতে হলে তারেক রহমানকে নয়, তার একমাত্র মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নামতে হবে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘জাইমা আসলে যে আন্দোলনের জোয়ার শুরু হবে, তাতে আওয়ামী লীগ সভাপতি তার যোগ্য প্রতিদ্বন্দ্বী এসেছে বলে টের পাবেন।’

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যদি বিএনপি সত্যি চায় ক্ষমতার পটপরিবর্তন হোক, তাহলে বিএনপির দায়িত্ব অনেক বেশি এখানে। তারেকের স্তুতি দিয়ে ক্ষমতায় আসতে পারবে না কোনোদিন। আপনারা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চান, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চান, মাঠে আসতে হলে আমার মতে, জাইমাকে সঙ্গে নিয়ে নামতে পারেন। তারেককে নিয়ে নয়। আমি তারেককে কোনও দোষ দিচ্ছি না। স্ট্রাটেজি বলে একটা কথা আছে। আমরা বললেই তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হবে না, বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না। একমাত্র গণতন্ত্রের বিজয় হলেই তারেক দেশে ফিরতে পারবে।’

তিনি বলেন, ‘বিএনপির উচিত হবে খালেদা জিয়াকে প্রতিদিন ঘরের মধ্যে আবদ্ধ না রেখে, প্রতিদিন ১১টা থেকে ১২টার রোদের মধ্যে বসাতে হবে। যাতে জনগণ দেখতে পায় তাদের নেত্রীকে অন্যায়ভাবে আটকে আন্দোলনকে আটকে রাখা হয়েছে। সেখানে যদি জাইমা আসে তাহলে তাকে নিয়ে সারাদেশ ঘুরে বেড়াবে। তখনই দেখবেন জোয়ার কীভাবে উঠে, তখনই শেখ হাসিনা টের পাবেন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘরের ভেতর যেসব কথা বলি কাজে তা প্রমাণ করি না। বিশেষ করে বিএনপির বেলায় একথা প্রযোজ্য। বিএনপিতে যেখানে খোকন, হাফিজ, আলালের মতো লোক আছে, এরা এতগুলো তরুণ আছে , খালেদা জিয়া কেন চুপচাপ গুলশানের মতো বাড়িতে আবদ্ধ থাকবেন। জজ সাহেবরা একটা অন্যায় বিচার করেছেন, দুই কোটি টাকার জন্য সেই বিচার এখনও সমাপ্ত হয়নি। অন্তত পক্ষে জামিনটা তো অবশ্যই হওয়া উচিত।’

ভাস্কর্য বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ আলেমদের দিয়ে যে বিতর্ক আনা হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য ছিল, সেটা নিয়ে হুমকি ধামকি শুনে সরকার চুপচাপ বসে ছিল। ফলে তারা আজ শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলেছে।’

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের