বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক

বিশ্বাস হচ্ছে না জামায়াতের আমিরের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৯:২৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

ডা. শফিকুর রহমান তুরস্কের আঙ্কারায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ হবে—এমন উদ্যোগের বিষয়টি বিশ্বাস করতে চান না জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির আমির এ মনোভাব প্রকাশ করেন।
তুরস্ক সরকার কর্তৃক ভাস্কর্য নির্মাণের বিষয়ে বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই না তুরস্ক সরকার এমন একসময় এই উদ্যোগ নিচ্ছে; যখন বাংলাদেশের আলেম ওলামা ও সর্বস্তরের আপামর মুসলিম জনতা ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘ফিলিস্তিনসহ সারা বিশ্বের মজলুম মুসলমানদের পক্ষে তুরস্কের রাষ্ট্রীয় অবস্থান একেবারেই সুস্পষ্ট ও বলিষ্ঠ। তুরস্ক তাদের অবদান ও কার্যক্রমের মাধ্যমে কার্যত মুসলিম বিশ্বের জনগণের হৃদয় জয় করে নিয়েছে। এ অবস্থায় ভাস্কর্য নির্মাণের এই তথ্যটি আদৌ যদি সঠিক হয় তাহলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের জনগণ আহত হবে।’  

শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি মুসলিম বিশ্বকে আহত করে এমন কাজ তুরস্ক সরকার করবে না এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম