হকাররা অন্যের কাজে ব্যবহৃত হন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৬:৩৭

গোলাম মোহাম্মদ কাদের

হকাররা অনেক নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘তারা বিভিন্ন কাজে জড়িত, তবে সুসংগঠিত নয়। নিজের স্বার্থে কাজ করতে পারেন না, অন্যের কাজে ব্যবহৃত হন এবং নিজ স্বার্থবিরোধী কাজ করতে বাধ্য হন।’

রবিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে  জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘হকাররা বিভিন্নভাবে বঞ্চিত এবং অনিশ্চিতভাবে জীবন-যাবন করছেন। প্রভাবশালী সন্ত্রাসী চক্র থেকে বেরিয়ে আসতে হলে নিজেদের সংঘবদ্ধ হতে হবে এবং কোনও রাজনৈতিক দলের সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে।’

হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্ম রাজু, মো. শামসুল হক। জাতীয় হকার্স পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন— সহ-সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া খাতুন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের