আসছে সাত রাজনৈতিক দলের নতুন জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৮

সাত দলের সভায় বক্তব্য  রাখছেন আশরাফুল হক ধর্মীয় ও সমমনা সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে ‘জাতীয় সংহতি মঞ্চ’ নামে নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জোটের সম্ভাব্য আহ্বায়ক হচ্ছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির (একাংশ) নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান আশরাফুল হক।

আশরাফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই জোটটির আনুষ্ঠানিক ঘোষণা ও কার্যক্রম শুরু হবে। মতবিনিময় সভায়  নেজামে ইসলাম পার্টিসহ বাংলাদেশ পিপলস পার্টি, প্যান ইসলামিক মুভমেন্ট, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, বিশ্ব মুসলিম পরিষদ, জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদ এবং বাংলাদেশ আইডিয়েল পার্টির সভাপতি বা সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মাওলানা একেএম আশরাফুল হক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সাতটি দল একত্রিত হলেও নতুন এ জোটে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক যে কোনও দল যুক্ত হতে পারবে। জোটের প্রস্তাবিত নাম- জাতীয় সংহতি মঞ্চ। শিগগিরই বৃহৎ পরিসরে বৈঠক করে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি