‘সাংবাদিক ফরিদা সভাপতি নির্বাচিত হওয়া নারী সমাজের জন্য গৌরবের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২১, ২০:৩১আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২১:০২

আসম আবদুর রব

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খানসহ নির্বাচিতদের প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে রব বলেন, ‘৬৬ বছরের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির শীর্ষ তথা সভাপতি পদে প্রতিযোগিতামূলক নির্বাচনে প্রথম একজন নারী অর্থাৎ ফরিদা ইয়াসমিন বিজয় লাভ করায় সমগ্র নারী সমাজের জন্য গৌরবের। তার এই বিজয়  সমাজের সকল ক্ষেত্রে  নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করবে। প্রেস ক্লাবের নির্বাচন প্রমাণ করে যে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেই তাতে ভোটারদের অভিপ্রায়ের যথার্থ বহিঃপ্রকাশ ঘটে।’

জেএসডি সভাপতি  বলেন,  ‘আমি আশা করছি, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি  গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও  মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য তাদের নৈতিক কর্তব্য পালন করবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম