বিএনপির আন্দোলন সহিংসতার ব্যর্থ উপাখ্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৪:০৬আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন হচ্ছে সহিংসতার ব্যর্থ উপাখ্যান। আর বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস, অপরাজনীতি, মিথ্যাচার আর গুজব তৈরি করা। তবে, বিকল্প আন্দোলনের নামে জনগণ ও দেশের সম্পদ এবং জীবনহানির ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।

তিনি আজ সোমবার (৮ মার্চ) তার বাসভবনে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। কারণ মুজিব আদর্শের সেনারা রাজপথ ভয় পায় না।  কারণ আন্দোলন কী, কীভাবে করতে হয়, কত প্রকার সেটা শুধু আওয়ামী লীগই জানে। এদেশের অতীত ইতিহাসে যত গণতান্ত্রিক আন্দোলন তার অধিকাংশ আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।’

আন্দোলন বাধা দিলে বিকল্প পথে আন্দোলন করবে- বিএনপি নেতাদের এমন হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  ‘যারা এ পর্যন্ত রাজপথে কোনও ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না।  বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা বলছেন দেশে নাকি মতপ্রকাশের স্বাধীনতা নেই, অভিযোগের জবাবে সরকারের সমালোচনার জন্য এপর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল। শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে।’

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি