রাষ্ট্র থেকে পাকিস্তানপন্থীদের উপড়ে ফেলার আহ্বান জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১৪:১০আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৪:১০

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে রাজনীতি, রাষ্ট্র ও সমাজ থেকে পাকিস্তানপন্থীদের উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি জাসদ কেন্দ্রীয় কার্যকারী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর নেতারা এসব এ আহ্বান জানান।

জাসদের নেতারা বলেন, গণহত্যাকারী-যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজ অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে শিরীন আখতার এমপি কর্তৃক জাতীয় সংসদে উত্থাপিত ও সর্বসম্মতভাবে গৃহীত বাংলাদেশে গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি আদায়ের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম