ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৪:০৫আপডেট : ১৪ মে ২০২১, ১৪:০৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ঈদের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১৪ মে) ঈদের নামাজের পর বেলা ১১টার দিকে দলটির ঢাকা মহানগর কমিটি এই বিক্ষোভ সমাবেশ করে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, মসজিদে প্রবেশ করে ইসরায়েলের বর্বর পুলিশ বাহিনী ফিলিস্তিনের নাগরিকদের ওপর হামলা করলো তখন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের হৃদয়েও আঘাত লেগেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশকে ব্যবস্থা নিতে হবে।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান বলেন, একটি কুকুর মারা গেলে জাতিসংঘ প্রতিবাদ করে। আমরা জানতে চাই জাতিসংঘের কাছে ওআইসির কাছে, আপনারা এখনও কেন চুপচাপ বসে আছেন। ইসরায়েল কী এমন রাষ্ট্র যে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

সমাবেশে শেষে দলটির নেতা কর্মীরা জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভে বাংলাদেশে অবস্থানরত কয়েকজন ফিলিস্তিনি নাগরিক অংশ নেন।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম