সংবাদ সম্মেলনের আগেই হেফাজতের কমিটি ফাঁস?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২২:৩০আপডেট : ০৬ জুন ২০২১, ২২:৪১

কেন্দ্রীয় কমিটি করতে আগামীকাল সোমবার (৭ জুন) সংবাদ সম্মেলন করার ঘোষণা দিলেও আগেই ফাঁস হয়েছে সংগঠনের কমিটির তালিকা। ৩৮ সদস্যের এই কমিটির তালিকা রবিবার (৬ জুন) রাত নয়টার দিকে বাংলা ট্রিবিউনের হাতে আসে। নতুন এই কমিটিতে আমির হিসেবে আছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব হিসেবে আছেন মাওলানা নুরুল ইসলাম জিহাদি।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম রয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মীর ইদরিসের। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মুরুব্বিরা ঠিক করবেন। যে তালিকা এসেছে দেখা যাবে ওটা ঠিক নেই।’ আপনি তো এই তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুরুব্বিরা আমাকে যে দায়িত্ব দেবেন, আমি সেটাই পালন করার চেষ্টা করবো।’

সংবাদ সম্মেলনের আগেই হেফাজতের কমিটি ফাঁস?

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল হেফাজতের কমিটি ভেঙে দেন জুনায়েদ বাবুনগরী। এর কয়েক ঘণ্টার মাথায় নিজেকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এরআগে, রবিবার দুপুরে হেফাজতের সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদির পক্ষে জানানো হয়, সোমবার সকাল ১১টায় খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি মাদ্রাসায় নতুন কমিটি ঘোষণা করা হবে।

মীর ইদরিস জানান, সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।

/এসটিএস/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের