আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপি’র একমাত্র প্রাপ্তি: ওবায়দুল কাদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪:০১

নিজেদের অন্ধকার ভবিষ্যৎ দেখে বিএনপি হতাশায় কাতর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপি’র একমাত্র প্রাপ্তি।’ 

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও ওয়ার্ম আপেই কাজ হবে না। নেতিবাচক ও হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।’

যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি বলেই ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেনি।’

ওবায়দুল কাদের স্পষ্টভাবে বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সরকার পতন, আন্দোলন—এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনও লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম আর নির্বাচন ছাড়া পরিবর্তনের কোনও বিকল্প নেই।  তাই তাদের বলবো, অলি-গলি পথে না হেঁটে নির্বাচনমুখী হতে।’

সরকার নাকি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে—বিএনপি নেতাদের এমন কাল্পনিক অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা যখন এসব কথা বলেন, তখনও স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।’

তিনি বলেন, ‘দেশবিরোধী সব অপশক্তির অভিন্ন প্লাটফর্ম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে।’

বিএনপি এ দেশে ভোটারবিহীন নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, হরণ করেছিল কৃষক শ্রমিকের অধিকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ভোট না দেওয়ার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল, আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের স্বাধীন চলাচলের অধিকার হরণ করেছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগই এর সুরক্ষা দিতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এগিয়ে নিয়েছেন দেশকে উন্নয়নের মহাসড়কে। সরকারের উন্নয়নের রাজনীতিতে বিএনপি ঈর্ষাকাতর।’

সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই নেই বিএনপির। তাইতো তারা মিথ্যাচারের সঙ্গী ও অপপ্রচারের বন্ধু হয়েছেন এবং জোট বেঁধেছেন অপরাজনীতির সঙ্গে।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
সর্বশেষ খবর
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
মোড়ে মোড়ে ওতপেতে থাকতো তারা, অস্ত্রের মুখে ছিনিয়ে নিতো সবকিছু
মোড়ে মোড়ে ওতপেতে থাকতো তারা, অস্ত্রের মুখে ছিনিয়ে নিতো সবকিছু
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
বিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
৯/১১-এর ২৫ বছরবিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন