নববর্ষে গণতন্ত্র মুক্ত হবে, খালেদা জিয়া মুক্তি পাবেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১২:৫৮আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র হবে; দেশনেত্রী মুক্তি পাবেন, দেশে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

শনিবার (১ জানুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ছাত্রদল শপথ নিয়েছে তার সুচিকিৎসা ও গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়াকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটা আইনি ব্যাপার না, সেটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয়। শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছেন, যাতে করে দেশনেত্রী চিকিৎসার সুযোগ না পান, আর তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকেই চলে যান, এটাই তারা চাচ্ছে।’

‘এর দায় দায়িত্ব এ সরকারকেই বহন করতে হবে। এর পরিণতি যদি খারাপ হয়, তাহলে এর দায়ও তাদেরই বহন করতে হবে’, হুঁশিয়ার করেন বিএনপির মহাসচিব।

রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই সংলাপকে অর্থহীন মনে করছি। বর্তমান রাজনৈতিক প্রধান সংকট নির্বাচনকালীন সময়ে কীরকম সরকার থাকবে। যদি আওয়ামী লীগ থাকে, তাহলে সে নির্বাচনের কোনও অর্থই হতে পারে না। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার থাকতে হবে।’

এসময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, ইকবাল হাসানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী