‘খাদ্য ও বাণিজ্যমন্ত্রী দায়িত্বে থাকার নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ১৭:১৮আপডেট : ০১ মার্চ ২০২২, ১৭:২৪

অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের অভিযুক্ত করে তাদের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘এই খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রী দায়িত্বে থাকার নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে তাদের চূড়ান্ত দ্বায়িত্বহীনতার জন্য, স্বেচ্ছাচারিতার জন্য, বাজারে আগুন ধরিয়ে দেওয়ার জন্য অপসারণের দাবি জানাই।’

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে খাদ্যপণ্য, ভোজ্যতেল, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও পানির দামবৃদ্ধি প্রতিবাদে দলের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, এখন শুধু নিম্নবিত্তরা না, মধ্যবিত্তরাও লোকলজ্জা বাদ দিয়ে টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। সরকারের উন্নয়ন বোঝা যায়, টিসিবির লাইন যখন দীর্ঘ হয়। সরকারের উন্নয়ন যে টিসিবির ট্রাকের পেছনে গড়াগড়ি খায়, সেটা বোঝার জন্য বেশি বুদ্ধি লাগে না।’

বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাজার সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নেই। বাজারে কোনও তদারকি নেই। এই সুযোগে অসৎ মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের কোটি কোটি মানুষকে জিম্মি করে ফেলেছে। আমরা যত কথাই বলি, দাম তারা লাগামহীনভাবে বাড়িয়েই চলেছে।’

সিন্ডিকেট ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সম্পর্ক রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সিন্ডিকেট ব্যবসায়ীরা সরকারের সঙ্গে অশুভ আঁতাত করে আজ দেশের মানুষের পকেট থেকে, ভোক্তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’

সাইফুল হক বলেন, ‘একটা স্বেচ্ছাচারিতার মাঝে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না। সরকার যদি সোজা পথে না হাঁটে, এই মার্চ মাসের আগামী কয়েকদিনের মধ্যে আমরা সমাবেশ, বিক্ষোভ, অবস্থান, অবরোধ করবো। প্রয়োজনবোধে দেশব্যাপী মানুষ ও দেশকে রক্ষা করার জন্য হরতাল দেওয়া হবে। এ ছাড়া অন্য কোনও পথ থাকবে না।’

 

/জেডএ/এমএএ/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম