সাবেক নেতার কাছে লাঞ্ছিত ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০৬

ছাত্রলীগের সাবেক এক নেতার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের অনুসারীরা হামলাকারীকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ দুপুরে মধুর ক্যান্টিনে এসে প্রিন্সের পাশের চেয়ারে বসেন। এ সময় প্রিন্স তার পরিচয় জানতে চাইলে সোহাগ উল্টো প্রিন্সের পরিচয় জানতে চান। এ সময় প্রিন্স তার পরিচয় দিলে সাবেক ওই নেতা প্রিন্সকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হন। এ সময় প্রিন্স দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এরইমধ্যে প্রিন্সের অনুসারীরা সোহাগকে আটক করে মারধোর করেন। পরে প্রিন্সের মধ্যস্থতায় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নেওয়া হয়।
যোগাযোগ করা হলে এ বিষয়ে মোতাহার হোসেন প্রিন্স সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই লোককে আমি চিনি না। তিনি মাতাল অবস্থায় মধুতে এসে ঝামেলা সৃষ্টি করেন।’
মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ ফোন রিসিভ করেননি।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সোহাগ মাহমুদ দর্শন বিভাগের ২০০২ সেশনের ছাত্র ছিলেন। তিনি জসীমউদ্দীন হলে থাকতেন। বাড়ি গোপালগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের টিপু-বাদশা কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
/এসআর/এজে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম