পূর্ণিমার রাতে খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখাতে চান ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৫:৪৪আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:১৯

কারাবন্দী আলেম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে দিতে পারেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চিন্তা করেন, আপনার (প্রধানমন্ত্রী) গাড়ি সামনে, পরে খালেদা জিয়ার গাড়ি, আর তার পেছনে তিন তিন মুক্তিযোদ্ধা দাঁড়ায়া থাকবে। আস্তে আস্তে যাবো। এখনও সময় আছে, অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমার রাতে চলেন না যাই! এইটাই হবে বাংলাদেশ। তার আগে মুক্তি দিতে হবে... এনাদেরও (আলেম) নিয়ে যাই।’

রবিবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'হয়রানিমূলক মামলায় রাজবন্দী ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস: নাগরিক সমাজের উদ্বেগ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণ মতামত কেন্দ্র’ নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে সভার আলোচনায় অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী কারাবন্দি আলেমদের মুক্তির দাবি তোলেন। এসময় তিনি প্রয়োজনে হাইকোর্ট ঘেরাও করার কথাও বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাদের উপর আমার রাগ আছে। আপনারা এখানে ঘরের মধ্যে বসে মিটিং করেন। আমরা বেশ কয়েকবার বলেছি চলেন না হাজার দশেক লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করি। আমার প্রস্তাব হচ্ছে- দুই দিনের মধ্যে তাদের সবার যদি জামিন না হয়, আমরা সবাই ঘেরাও করে থাকবো। ওদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হবে না। আমরাই ওইখানে মাঠ দখল করে বসে থাকবো।’

গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি বলেন, ‘আজকে আমাদের একটা মাত্র দাবি, দুই দিনের মধ্যে সকল আলেম, সকল রাজনৈতিক কর্মী ইনক্লুডিং খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

আসন্ন বাজেটে কৃষক শ্রমিকদের কথা উল্লেখ নেই মন্তব্য করে গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, 'বাজেট বুঝতে হলে আপনাকে ১৩শ পৃষ্ঠা পড়তে হবে। কয়জনে বই পড়ছে জানি না, এমপি সাহেবেরা কী করছে জানি না। আমাদের বাজেট হচ্ছে চাণক্য পন্ডিতের চালাকি; চারিদিকে খালি প্যাঁচ আর প্যাঁচ।'

তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের যে দাম বেড়েছে, ১০ তারিখ কি আমরা ঈদ (উদযাপন) করতে পারবো? কিছু লোক করবে, কিন্তু বেশিরভাগ লোক আসের হাসি আসবে না। আমার বাচ্চাটার জন্য কাপড় কিনতে পারবো না, সেমাই বানাতে পারবো না, মাংস পাবো না; এখন তো ভাগের মাংসও পাওয়া যায় না।'

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম (বীরপ্রতীক) সভাপতির বক্তব্যে বলেন, ‘আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই। আমরা মিলেমিশে থাকতে চাই বলে আমাদের এখানে ভারতের মতো সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা হয় না। এর কৃতিত্ব বাংলাদেশের মানুষের, আওয়ামী লীগের না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐকের মাহমুদুর রহমান মান্না। তিনি তার বক্তব্যে আলেমদের মুক্তির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’