বিএনপিকে না ভূতে পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ২২:০৫আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:১০

বিভিন্ন নির্বাচন ও নির্বাচন কমিশন আহূত সংলাপে অংশ না নেওয়ায় ‘বিএনপিকে না ভূতে পেয়ে বসেছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীতে নিকুঞ্জ খেলার মাঠে আয়োজিত খিলক্ষেত থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন বিএনপিকে সংলাপে ডেকেছিল, বিএনপি সংলাপে যায়নি। বিএনপির সবকিছুতে না। সংসদ নির্বাচনে না, পৌরসভা নির্বাচনে না, ইউনিয়ন পরিষদ নির্বাচনে না, সংলাপে না, সবকিছুতে না। আসলে তাদের না ভূতে পেয়ে বসেছে। নানা ধরনের ভূত আছে,  বিএনপিকে পেয়ে বসেছে না ভূতে, যে কারণে তাদের সবকিছুতে না।'

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'আসলে বিএনপি নির্বাচনকে ভয় পায়। কারণ, গত দুই নির্বাচনে, ২০১৮ সালের নির্বাচনে তারা বাম-ডান, অতি বাম-অতি ডান সব দলের ঐক্য করে ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। সে কারণে তারা এখন আর নির্বাচনে যেতে চায় না। আরেকটি কারণ হচ্ছে, নির্বাচনে গেলে খালেদা জিয়াও নির্বাচন করতে পারবে না, তারেক রহমানও নির্বাচন করতে পারবে না। এজন্য খালেদা জিয়াও নির্বাচন চায় না, তারেক রহমানও নির্বাচন চায় না। সেজন্য তারা নির্বাচন চায় না, সংলাপেও যেতে চায় না।'

তবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করে নাই, ট্রেনের পাদানিতে চড়ে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছিল। এবারও নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না বলে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম