বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আ.লীগের নেতাদের শ্রদ্ধা নিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৬:১০আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৬:১০

ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৩টায় ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সব নেতা, ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি পদে বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ আগের কমিটিতেও সভাপতি ছিলেন। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। তিনি ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য।

পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।

গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক