প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ

‘আমরা আপনার ভালো চাই, আপনাকেও নিজের ভালো চাইতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১৫:০৩আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের সুশাসনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তা না হলে আপনি আরও বড় সমস্যায় পরবেন। আপনি তো সমস্যায় পড়বেনই, দেশকেও সমস্যায় ফেলবেন। আমরা আপনার ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।

শনিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর জাতীয় মজলুম নেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। আপনি যেটা বলেন, সেটা করেন না। আপনি বলেছিলেন, বিরোধী দলের সমাবেশে বাধা দেবেন না। কিন্তু তাদের সমাবেশে বাস বন্ধ করে দিচ্ছেন। নেতাকর্মীদের আটক করছেন, মামলা দিচ্ছেন। এগুলো পরিহার করুন।’

প্রধানমন্ত্রীকে সংঘাতের দিকে না গিয়ে সংলাপের যাওয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘সংলাপ ছাড়া আপনার মুক্তি নেই। এ দেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। বিরোধীদলগুলোর সঙ্গে বসুন। তাহলেই আপনার মুক্তি হবে। তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের আয়ের ৩২ ভাগ লাগে চাল কিনতে। তাহলে বুঝতেই পারেন, আমাদের অবস্থাটা কী। কিন্তু প্রধানমন্ত্রী, আপনি দিনকে দিন দেখতে পান না। সীমান্তে প্রতি সপ্তাহে একজন বাংলাদেশীকে হত্যা করছে ভারত। আপনি ভারতের এই অত্যাচার দেখতে পান না। আপনার পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার পানি তো আনতেই পারেন না, সেটা আরও দিল্লিতে চলে গেছে।’

এ সময় ডা. জাফরুল্লাহ মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম