উন্নয়নের হিসাব চান ডা. জাফরুল্লাহ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২২, ১৭:৩৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭:৩৬

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের হিসাবটা আমরা পেতে চাই। আমাদের অন্য কোনও দাবি নেই। উন্নয়নের খরচটা কী রকম? পদ্মা সেতু নির্মাণে খরচ হওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। এই এত টাকা বেশি কোথায় কোথায় খরচ হয়েছে— তার একটা হিসাব পেলে আমরা আপনার ওপর খুশি হবো। আপনি হেরেও জিতে যাবেন। সত্য কথা বলতে ভয় পাবেন না।’

শনিবার (২৬ নভেম্বর) জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ১৬তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘কৃষক-শ্রমিক যা আয় করে, তার এক-তৃতীয়াংশ চাল কিনতে খরচ হয়ে যায়। তার আয়ের ৮২ শতাংশ খরচ হয়ে যায়। আর বাকি ব্যয়গুলো তো আছেই।’

প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচন দিতে ভয়টা কোথায়, জানতে চেয়ে তিনি বলেন, ‘আপনি যদি বিশ্বাস করেন আপনি এত উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচন দিতে হলে সুষ্ঠু ভোটের প্রয়োজন, যা আপনার আমলে সম্ভব না।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘যদি আমরা সবাই মিলে একটা কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে পারি, তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই পরিস্থিতিতে উন্নয়নের যিনি মূল, তার জামানত বাজেয়ায়াপ্ত হয়ে যাবে।’

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী পরশু দিন যশোরে জনসভা করেছেন। সেখানে তিনি যে বক্তৃতা দিয়েছেন, সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিখে রাখা যাবে। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমাদের কোনও রিজার্ভের সংকট নেই। তাহলে আইএমএফের কাছে ঋণ চেয়েছেন কেন? মানুষ সংকটে পড়লেই কি না ধার চায়।’

শেখ আব্দুন নূরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

/জেডএ/ইউএস/এনএআর/
সম্পর্কিত
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
ভিপি নুরের নাম বলে চাঁদা দাবি করা সেই নেতা গ্রেফতার
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
সর্বশেষ খবর
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’