শ্রমিকরা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও নেতৃত্ব মেনে নেবে না: শাজাহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৮:০২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শেখ হাসিনাকে বিশ্বের একমাত্র শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি চেয়েছেন বলেই শ্রমিকরা আজ জীবনমান নিয়ে ভালো আছে, সুখে আছে। শ্রমিকরা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও নেতৃত্ব মেনে নেবে না। এ দেশে স্বাধীনতাবিরোধী চক্রের সঙ্গে কোনও জাতীয় ঐক্য হবে না।’

শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগের (বিটিজিডব্লিউএল) ১৩তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘জনগণ যদি শেখ হাসিনাকে ভোট দেয়, তাহলে উনি ক্ষমতায় থাকবেন। জনগণ যদি ভোট না দেয়, তাহলে উনি ক্ষমতা ছেড়ে দেবেন। ২০০১ সালে বিজয় লাভ করতে না পারায় শেখ হাসিনা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কোনও সমস্যা হয়নি। সুতরাং আপনারা (বিএনপি) সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে আসেন।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলার মানুষ জীবিত থাকতে বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবেন না। আমরা সেটা হতে দেবো না। জীবন দিয়ে যেমন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো। আমাদের রক্ত যাবে, জীবন যাবে, কিন্তু আমরা কোনও বানরের ভেংচির কাছে মাথা নত করবো না। সেই ভেংচি দিয়ে আমাদের লাভ নেই।’

বিটিজিডব্লিউএল সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা শ্রমিক লীগের সভাপতি ও সংসদ সদস্য সামছুন্নাহার ভূঁইয়া।

এ ছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, স্কপ লিডার চৌধুরী আশিকুল ইসলাম, বিটিজিডব্লিউএলের কার্যকরী সভাপতি কামরুল আলম বেলাল, সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন চৌধুরী, সহ-সভাপতি লায়ন ইমাম হোসেন প্রমুখ।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় যুবদল নেতার পদ স্থগিত
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে