বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিয়ে ষড়যন্ত্র করছে: এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৯:২০আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৯:২৫

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

রবিবার (৯ জুলাই) বিকালে রাজধানীর কড়াইল আদর্শনগর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এ. আরাফাত বলেন, উপনির্বাচনে আমি জয়ী হলে, নির্বাচিত হলে সব নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবো। কড়াইল আদর্শনগর এলাকায় গ্যাস, পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। আপনাদের সঙ্গে সমন্বয় করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে সমাধান করবো। আমরা যাই করি, নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনও আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সহ-সভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম প্রমুখ।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
সর্বশেষ খবর
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের