বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ শেখ হাসিনা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ২১:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২১:৪৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট হবে শেখ হাসিনার নেতৃত্বে। সংবিধান অনুযায়ী আগামী ভোট হবে। সে আন্দোলনে আমাদেরকে রাজপথ দখলে রাখতে হবে এবং শেখ হাসিনাকে দেখিয়ে দেবো দুই তারিখে (২ আগস্ট) আমরা রাজপথে আছি। আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপি যতই পাঁয়তারা করুক না কেন; সেই নির্বাচন ভন্ডুল হতে দেবো না। আমরা অতন্দ্র প্রহরীর মতো আছি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রংপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২ আগস্ট প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে রংপুর বিভাগ দিয়েছেন, রংপুর মেডিক্যাল কলেজ আধুনিকায়ন করেছেন, বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াধীন আছে, প্রত্যেকটি জেলায় জেলায় তিনি ইউনিভার্সিটি দিচ্ছেন, মেডিক্যাল কলেজ দিচ্ছেন। রংপুরের রাস্তাঘাট সব থেকে সুন্দর। সব কিছু বদলে গেছে প্রধানমন্ত্রীর ছোঁয়ায়। সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, একজন কৃষককে, একজন খেটে খাওয়া মানুষকে, যেকোনও শ্রেণি-পেশার মানুষকে জিজ্ঞাসা করলে-আমাদের শ্রেষ্ঠ সম্পদকে কে? বলবেন শেখ হাসিনা। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর পরে যদি কেউ কিছু দিয়ে থাকেন তিনি হলেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী দেশরত্ন শেখ হাসিনা।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় পায় না। মির্জা ফখরুলরা ২০০১ সালের ভোটারবিহীন নির্বাচনে ভোট কারচুপি করে জয়লাভ করেছিল। ‘হ্যাঁ’ ‘না’ ভোট দিয়ে ভোটারবিহীন নির্বাচন করেছে। তারা আমাদের ভোটের ছবক দেয়।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি