ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে স্বেচ্ছাসেবক ও কৃষক লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২০:০৬আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:৫৮

ডেঙ্গুর বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে পাঁচটি নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) নির্দেশনার কথা জানিয়ে তা প্রতিপালনে দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারই অংশ হিসেবে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে মশকের লার্ভা ধ্বংস, ফগার মেশিন দিয়ে মশকনিধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সংগঠনটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা এক বার্তায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক লীগ শুক্রবার সকাল ১১টায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে মশকের লার্ভা ধ্বংস, ফগার মেশিন দিয়ে মশকনিধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

মঙ্গলবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীর পাশাপাশি দলীয় সংসদ সদস্য ও সব জনপ্রতিনিধি, ওলামা-মাশায়েখসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, কৃষক লীগের দফতর সম্পাদক রেজাউল করিম রেজা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার সকাল সাড়ে ১০টায় খামারবাড়িতে কৃষক লীগের ডেঙ্গু মশা নিধন ও সচেতনতা বৃদ্ধির দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

নির্দেশনাগুলো

১. সবাইকে মশারি ব্যবহার করতে হবে।

২. বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসাকেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩. চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে।

৪. নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাটবাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে হবে।

৫. সব এলাকায় মশক নিধন অভিযান চালাতে হবে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের