যেকোনোভাবে ক্ষমতায় থাকার বাজি ধরেছে সরকার: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৮:৪২আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৮:৪২

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ ও জনগণকেই বাজি ধরেছে। বিরোধীদের দমনে রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে। দুঃসময়ে খন্দকার আলী আব্বাসের মতো ত্যাগী ও সংগ্রামী নেতৃত্ব প্রয়োজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিণত করা হয়েছে। রাজনীতি দ্রুত অর্থ বিত্ত গড়ে তোলার বাহনে পরিণত হয়েছে। ক্ষমতায় থাকলে এখানে যা খুশি তাই করা যায়।

তিনি বলেন, সরকার ও সরকারি দলের জেদ-দম্ভে আর বিরোধীদের ওপর দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধাবস্থার আশঙ্কা বাড়িয়ে তুলছে, বাড়ছে নানা অপশক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ। এই পরিস্থিতির দায়-দায়িত্ব পুরোপুরি সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

এই আগে বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মিহির ঘোষ, ইকবাল কবির জাহিদ, ডা. ফয়জুল হাকিম, জোনায়েদ সাকি, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, শহীদুল ইসলাম সবুজ, বাবুল বিশ্বাস, ডা. শামসুল আলম প্রমুখ।

সভার শুরুতে খন্দকার আলী আব্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম