তৈরি পোশাক শ্রমিকদের বেতনের দাবির প্রতি মির্জা ফখরুলের সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ১৭:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

তৈরি পোশাক শ্রমিকদের বেতনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার থেকে বৃদ্ধি করে ২৩ হাজার টাকা করার দাবি যৌক্তিক। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে করুণ দশা শ্রমিকদের, খাদ্য পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিস্ময়কর মূল্যস্ফীতি মধ্যবিত্ত ও নিম্নবিত্তের আয় আত্মসাৎ করে ফেলেছে। আর শ্রমিকদের মতো নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘শ্রমিকরাই সভ্যতা সমৃদ্ধির চাকাকে সচল রাখে। আজ শ্রমিক শ্রেণি বিপর্যস্ত বলেই জাতীয় অর্থনীতির বেহাল অবস্থা। দেশ দেউলিয়াত্তের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। তৈরি পোশাক খাত রফতানিমুখী শিল্প, এই শিল্পের শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে এক অভূতপূর্ব ভূমিকা পালন করে। দেশজ অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে গার্মেন্টস শিল্প। যারা এই শিল্পের চাকাকে সচল রাখে, তারা যদি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে, তাহলে আমাদের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। কারণ কয়েক দশকে পোশাক শিল্পখাতে দক্ষ শ্রমিকগোষ্ঠী গড়ে উঠেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তৈরি পোশাক শ্রমিকদের দাবিকে ন্যায্য বলে মনে করি এবং তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান
সর্বশেষ খবর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা