প্রহসনমূলক নির্বাচনের চিন্তা বাদ দিয়ে সিইসিকে পদত্যাগের আহ্বান এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৮:৩১আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৮:৩১

অবৈধ সরকারের পদত্যাগ ও গ্রেফতার নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন ও অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (৮ নভেম্বর) মিছিলটি পল্টন, সেগুনবাগিচা, বিজয় নগরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, সরকার একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার-নির্যাতন চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এমতাবস্থায় প্রহসনের নির্বাচনের পথে পা বাড়ালে বা তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে উদ্‌ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে মজিবুর রহমান মন্জু বলেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে চিরতরে দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন।’
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির অন্যান্য নেতাকর্মীরা।

/জেডএ/আরআইজে/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী