পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে বিরোধীদল দমনই তাদের প্রধান কাজ: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ২১:০০আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২১:০০

অবৈধ সরকারের পদত্যাগ ও গ্রেফতার নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন এবং ৪৮ ঘণ্টার অবরোধের প্রতি সংহতি জানিয়ে ‘প্রতিবাদী অবস্থান’ থেকে আবারও সরকারের পদত্যাগ দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সম্মুখস্থ বিজয়-৭১ চত্বরে এই অনুষ্ঠিত প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য প্রদানকালে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, বলেন, ‘বিরোধীদলের সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতন চালিয়ে স্বৈরাচারী সরকার বিরোধীমত নির্মূল করার রাজনীতিতে মেতে উঠেছে। এর মাধ্যমে আওয়ামী লীগ ক্রমান্বয়ে জাতির হৃদয় থেকে ঘৃণিত ও প্রত্যাখ্যাত হচ্ছে। পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে জনগণের নিরাপত্তা নয় বিরোধীদল দমনই তাদের প্রধান কাজ।’

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, ‘নির্বাচন কমিশন একটি একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। যা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করাবে।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইননের সভাপতিত্বে ও এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল ও যুবনেত্রী সুলতানা রাজিয়া প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের