‘দেশের দুরবস্থার কারণে শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে স্বাধীনতার জন্য দেশের বুদ্ধিজীবীদের জীবন দিতে হয়েছে, আওয়ামী লীগের দুঃশাসন ও একনায়কতন্ত্র শাসনের জন্য তাদের আত্মা শান্তিতে নেই। দেশের এই দুরবস্থার কারণে তাদের আত্মা কষ্ট পাচ্ছে।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘যে জাতি মেধাবী ও গুনীজনকে মূল্যায়ন করতে পারে না, তারা অভাগা জাতি। আওয়ামী লীগ এদেশকে অভাগা জাতিতে পরিণত করেছে। আজকে দুর্নীতিবাজ, লুটেরাদের নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। পাশাপাশি সম্মানিত ও মেধাবীদের রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করছে।’

তিনি বলেন, ‘এ জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার, তাই করছে সরকার। তাদের কাছে জ্ঞানীজন, বিশিষ্টজন এবং জাতির বিবেক কারও মূল্যায়ন নেই।’

এ সময় জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, মহাসচিব আব্দুল বারেক, এনপিপি মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ জোটের নেতারা  উপস্থিত ছিলেন।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
বুদ্ধিজীবী দিবসে বক্তব্যের জেরে ছাত্রদলের তালাসাড়ে ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন চবির দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রার
‘শহীদ বুদ্ধিজীবীরা স্বাধীনতার বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পাটাতন নির্মাণ করেছেন’
জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী, নেই কোনও স্মৃতিচিহ্ন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি