গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮

গোপালগঞ্জে দিনব্যাপী যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের ‘জয় বাংলা’ পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯টায় প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।

স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলার সব মসজিদে জোহরের নামাজের পর শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ১৪ ডিসেম্বরের গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।

এ ছাড়া সন্ধ্যায় ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী