আদালত বর্জন কর্মসূচিতে বিএনপিপন্থি আইনজীবীদের একাত্মতা ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:২১

শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচি পালন করবেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিএনপিপন্থি আইনজীবীদের এক আলোচনা সভায় তারা এ একাত্মতা ঘোষণা করেন। ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হান্নান ভুইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

বিএনপিপন্থি আইনজীবী নেতা আজিজুল ইসলাম খান বাচ্চুর সভাপতিত্বে ও ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলীসহ প্রায় আড়াইশত আইনজীবী।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচির ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে।

আদালত বর্জনের ঘোষণা দিয়ে বিএনপির এ নেতা বলেন, আগামী ১ থেকে ৭ জানুয়ারি দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের সব (অধস্তন) আদালত বর্জনের করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম