এই নিয়ে তৃতীয়বার তিনি আমাদের বাদ দিয়েছেন: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৪


দলের পৃষ্ঠপোষক রওশন এরশাদ কর্তৃক বহিষ্কারের বিষয়ে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি আমাদের বাদ দিয়েছেন। এর আগেও দুইবার আমাদের বাদ দিয়ে তিনি সেই চিঠি প্রত্যাহার করেছেন। বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না। অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, এ নিয়ে আমাদের মাঝে কোনও প্রতিক্রিয়া নেই।

রবিবার (২৮ জানুয়ারি) বেলা ২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি (মুজিবুল হক চুন্নু) মহাসচিব। জাতীয় পার্টির গঠনতন্ত্রে এমন কোনও ধারা নেই, যে ধারার ক্ষমতায় পার্টির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে পদ থেকে বাদ দিতে পারে। এমন কিছু আমাদের গঠনতন্ত্রে নেই। 

তিনি বলেন, বেগম রওশন এরশাদ হচ্ছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, আমরা তাকে শ্রদ্ধা করি। সে কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তার দলীয় বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।

চুন্নু বলেন, প্রধান পৃষ্ঠপোষক পদটি হচ্ছে অলংকারিক। এই পদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার দরকার নেই। যারা দলের সঙ্গে নেই, পদ-পদবি নেই, তাদের কোনও কথার গুরুত্ব আছে বলে মনে করি না। দলের কোনও বিষয়ে কিছু বলার সুযোগ নেই প্রধান পৃষ্ঠপোষকের। 

গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে জানিয়ে চুন্নু বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।  

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল
নৈতিক ভুলের জন্য ক্ষমা চাইলেন চুন্নু, অংশ নিলেন মঞ্জু
বাদ পড়ছেন চুন্নু, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম