নৈতিক ভুলের জন্য ক্ষমা চাইলেন চুন্নু, অংশ নিলেন মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৫, ১৭:০৬আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৭:০৬

জাতীয় পার্টির মহাসচিব (আনিসুল ইসলাম মাহমুদ) মুজিবুর রহমান চুন্নু বলেছেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনও বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনও ভুল হয়ে থাকে, কোনও ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই। গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে। যেসব ভুলভ্রান্তি ছিল, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’ এ সময় তিনি সরকারের কাছে সহযোগিতাও কামনা করেন।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব অস্বীকার করে এই অংশটি আজ দশম কাউন্সিল আয়োজন করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন জাপার নতুন অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

চুন্নু বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আখ্যায়িত করেন।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনও বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনও ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনও ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করবো, জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্রমনা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়ম-কানুন আইন মেনে আমরা এই কাজগুলো করবো। সেই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকারসহ সবার কাছ থেকে সহযোগিতা চাই।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল
বাদ পড়ছেন চুন্নু, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের
মনোনয়ন বাণিজ্য: জিএম কাদের ও চুন্নুর বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?