বাংলাদেশের জনগণ সীমান্তে বিজিবি হত্যা মেনে নেবে না: অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে, ভারত সব সময় বলে আসছে, আমরা বাংলাদেশের পাশে আছি। অথচ সীমান্তে বিজিবি এবং বাংলাদেশের নাগরিক হত্যা নিত্য দিনের ঘটনা। তাহলে প্রশ্ন বাংলাদেশের জনগণ ও বিজিবির প্রতি তাদের এই বিদ্বেষ কেন?

সোমবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, বর্তমান ভোট চোর সরকার এই হত্যাকাণ্ডের ন্যূনতম কার্যকরী প্রতিবাদ করছে না। জাতির জন্য যা খুবই দুঃখজনক। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের জনগণ এই হত্যাকাণ্ড নীরবে মেনে নেবে না। দেশের জনগণ এখন সোচ্চার। বিচার একদিন হবেই।

অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মহানগরের থানায় থানায়, জেলা-উপজেলা এবং পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন অলি আহমদ বীর বিক্রম।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম