বিএনপি নেতা স্বপনের জামিন, মুক্তিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক ৩ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এই তিন মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। স্বপনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা সাত মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। সব কয়টি মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনও বাধা নেই।

জানা যায়, গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়। এরপর গত ৩ নভেম্বর স্বপনের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর তার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী