‘প্রধানমন্ত্রী, এক-এগারো নিয়ে লাফালাফি করবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৬:২৭আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৬:২৯

সেলিমা রহমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘আপনি (শেখ হাসিনা) এক-এগারো নিয়ে বেশি লাফালাফি করবেন না। বেশি লাফালাফি করলে এর থেকে আপনিও বাদ যাবেন না।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে  বাংলাদেশ বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারাবন্দী দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার উদ্দেশ্যে সেলিমা রহমান  আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এক-এগারোর কুশীলবদের বিচার করতে হবে। তাহলে আপনাকে আমি বলতে চাই, মঈনউদ্দিন ও ফখরুদ্দীনের বিচার এখনও কেন করছেন না?’
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি এই অনির্বাচিত সরকার ইউপি নির্বাচনে কী করতে পারে? তবে আমরা গণতন্ত্রের স্বার্থে ও দেশের স্বার্থে এ নির্বাচনে অংশ নিয়েছি। এখন দেখা যাক ফলাফল কী আসে।’
তারেক রহমান তাবেদার ও কর্তৃত্ববাদীদের আতঙ্ক উল্লেখ করে সেলিমা রহমান বলেন, ‘শাসক গোষ্ঠী দেশকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। তাই এ দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় গণতান্তিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ইয়ূথ ফোরামের সদস্য সাইদুর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম