‘দিল্লি আছে আমরা আছি’ বলতে তাদের লজ্জাও হয় না: হাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ মার্চ ২০২৪, ১৬:৪৪আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৭:১২

বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আজ একটি রাষ্ট্রের প্রতি নতজানু যে পররাষ্ট্র নীতি এবং প্রতি বিষয়ে বাইরের দিকে তাঁকিয়ে থাকা- এটা বর্তমান শাসক দলের অভ্যাস। তাদের সাধারণ সম্পাদক যখন বিপদে পড়েন তখন বলেন-দিল্লি আছে আমরা আছি। এই ধরনের কথা বলতে তাদের লজ্জাবোধও হয় না।’

শনিবার (২৩ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘অরক্ষিত স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রবিহীন বিপন্ন বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দিল্লি থাকলে এই সরকার আছে। কতখানি নির্লজ্জ প্রতিবেশি দেশের আশ্রয়ে আনুগত্য স্বীকার করে যাচ্ছে। আমরা কি এ জন্য যুদ্ধ করেছি? রাওয়ালপিন্ডি থেকে সরে এসে আমরা কি দিল্লির অধীনস্থ হওয়ার জন্যই যুদ্ধ করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনোই এই ধরনের গোলামি মেনে নেবে না।’

স্বাধীনতার মূল্যবোধ উজ্জীবিত করতে বিএনপি সংগ্রাম করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিএনপির সংগ্রাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।’

হাফিজ বলেন, ‘জিনিসপত্রের দাম নাকি বিএনপি বাড়াচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য। আমরা জনগণকে খেজুরের বদলে বরই খাওয়ার উপদেশ দেইনি। আজ মানুষ দিশেহারা দ্রব্যমূল্যের কারণে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সাহাবুদ্দিন রেজার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা বিষক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় নেতা আবদুল হালিম মিঞা প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি