২১ আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২৪, ১৬:৫৬আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৬:৫৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কী এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল। বিএনপির বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের চক্রান্ত। আমরা এই চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মুল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল।’

বুধবার (২১ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রিজভী বলেন, ‘যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কীভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখনও এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন। কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়। কিন্তু এটা কী সম্ভব? সম্ভব নয়। এক দেশের কাছ থেকে জীবন দিয়ে, যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে অন্য রাষ্ট্রের কাছে বন্দি হতে নয়।’

বিক্ষোভ মিছিলে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মোন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
সর্বশেষ খবর
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার