ফরিদপুরে বিএনপির শোডাউন: নিহত ১, পদ স্থগিত বাবুল-শামার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৯:২৯আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৯:৫৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পরে এ বিষয়ে খোঁজ নিলে বিএনপির একাধিক নেতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী স্থানীয়ভাবে ফরিদপুরে শোডাউন করেন শহিদুল ইসলাম বাবুল। এ সময় তার শোডাউনে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুসারীরাও যুক্ত হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে শামা ওবায়েদের অনুসারীদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

বাংলা ট্রিবিউনের ফরিদপুর প্রতিনিধি জানান, বুধবার সকালে নগরকান্দা বাজারে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকরা পথসভার আয়োজন করে। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সমর্থকরা শহিদুলের সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় শহিদুলের সমর্থক কবির নিহত হন। সেইসঙ্গে তার সমর্থকদের অন্তত তিনটি দোকান লুটপাট করা হয়েছে। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সন্ধ্যায় খোঁজ নিয়ে জানা গেছে, শামা ওবায়েদ ঢাকায় অবস্থান করছেন। তিনি দলের বিদেশ উইংয়ের কাজে ব্যস্ত।

এ বিষয়ে জানতে চেয়ে সন্ধ্যা ৭টার দিকে যোগাযোগ করলে এ প্রতিবেদকের ফোনে সাড়া দেননি শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে