হাসানুল হক ইনুর গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি 
২৭ আগস্ট ২০২৪, ০৩:২০আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৭:৩৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জাসদ) ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর গ্রেফতারের খবরে কুষ্টিয়ার মিরপুরে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে হাসানুল হক ইনুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মিরপুর ঈগল চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে ইনুর ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নেতাকর্মীরা মিষ্টি মুখ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ও দফতর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার বিকালে উত্তরার বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম। পরে মাইক্রোবাসে করে ডিবি কার্যালয়ে আনা হয়। ইনুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডিবি কার্যালয়ে।

/এএম/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি