শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৮:৪০আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮:৪০

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ৬টি পরিবারের সঙ্গে আলাদা আলাদা দেখা করে তাদের পরিবারের খোঁজ-খবর ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে কোনও লাভ হবে না। বাংলাদেশের জনগণ বোঝে যড়যন্ত্রের হোতা কে? অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছরের স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন- নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে।

সাবেক এই গোলরক্ষক আরও বলেন, এদেশের মাটিতে আর কোনও স্বৈরাচারের স্থান নেই। আমরা আর কোনও স্বৈরাচার দেখতে চাই না।

আমিনুল হক গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ৬ জন ছাত্র- আমিনুল ইসলাম হৃদয়, শাহরিয়ার হোসেন আলভী, মো. সানি, সাব্বির হোসেন রনি, জুলফিকার আহমেদ সাকিল ও লিটন হোসেন লাল্লুর বাসভবনে গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন।

/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের