ফেনী ও নোয়াখালীতে বাম দলগুলোর ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ২২:২৫আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২২:২৫

ফেনী শহরতলির সুলতানপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ। বুধবার (২৮ আগস্ট) বিকালে বাম দলগুলোর নেতারা নোয়াখালীর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নজরুল ইসলাম, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন আহমেদ নাসু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য সুশান্ত সিনহা সুমন, বাসদ (মাহাবুব) নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন। স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাম জোটের সমন্বয়ক জসিম উদ্দিন, বাসদ জেলা আহ্বায়ক মালেক মুনসুর, সিপিবি জেলা সভাপতি বিমল চন্দ্র, সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন প্রমুখ।

নেতারা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দুর্গতদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, স্যালাইন, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবিও জানান। এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণের আহ্বান জানান তারা। অসচ্ছলদের পুনর্বাসনেরও দাবি জানান।

আবার কখনও বন্যা হলে মানুষ যাতে এভাবে দুরবস্থায় না পড়েন, সেজন্য স্থানীয়দের সম্পৃক্ত করে সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলেও মনে করেন তারা।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের