আওয়ামী লীগের সঙ্গে কোনও আপস হতে পারে না: অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ অক্টোবর ২০২৪, ১৯:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৯:১৬

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে ২৪-এর গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনও আপস হতে পারে না।’

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘বিগত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে।’

তিনি বলেন, ‘রাজনীতিকরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিকরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।’

দেশ রক্ষায় বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগপূর্তিতে তারকাদের শুভেচ্ছায় সিক্ত বাংলা ট্রিবিউন
কেক কেটে বাংলা ট্রিবিউনের যুগপূর্তি উদযাপন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী