সংবিধান সংস্কারে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টিসহ ৬২ প্রস্তাব বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২২:১৫

সংবিধান সংস্কারে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ সৃষ্টি, একজন ব্যক্তির পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াসহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এসব প্রস্তাবে দলের ৩১ দফা, ২৭ দফা, ভিশন-২০২৩ ও জিয়াউর রহমানের ভাবধারা ধরে রাখার চেষ্টা করেছে বিএনপি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদে দলের পক্ষ থেকে প্রস্তাব কমিশনে জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

গণভোটকে সাংবিধানিকভাবে রাখার প্রস্তাব রয়েছে বিএনপির– এ কথা উল্লেখ করে সাংবাদিকদের সামনে সালাউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় বিভিন্ন সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবনার মূল অংশে কিছু নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার, বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে প্রস্তাব দেওয়া হয়েছে।’

‘একই ব্যক্তি পর পর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না– এমন বিধান, সংসদে উচ্চকক্ষ সৃষ্টি, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছে বিএনপি।’ উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘প্রস্তাবনায় প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিলসহ সব বিষয় চিহ্নিত করা হয়েছে, যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয়। রাষ্ট্রের সব অঙ্গের সব ক্ষেত্রে যাতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, সেই প্রস্তাবও দেওয়া হয়েছে।’

বিএনপি এই নেতা জানান, তারা ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়।

দলের প্রস্তাবনা তৈরিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক ডীন অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান, বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অনেক সংবিধান বিশেষজ্ঞরা কাজ করেছেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি