ভারতের দালালদের শক্ত হাতে দমন করতে হবে: জয়নুল আবদিন ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

ভারতের দালালদের শক্ত হাতে দমন করতে হবে। বাংলাদেশকে যারা ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি- অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ সব সময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্য অংশ আনতে পারেনি।’

অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন জনগণ ও গণতন্ত্রকামী দলগুলোর দাবি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশে যে অরাজকতার চেষ্টা করছে তা রুখে দিতে জনপ্রতিনিধি সরকার প্রয়োজন। পাশাপাশি প্রশাসন এদের শক্ত হাতে দমন করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের যে দোসররা বাকশাল কায়েম করেছে, ব্যাংক লুট করেছে, সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার গঠিত হয়েছে। এখনও কেন আইনজীবীকে শাহাদাত বরণ করতে হবে? কেন ডিমের সিন্ডিকেটদের গ্রেফতার করা হয়নি? কেন পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি?’

ফারুক বলেন, ‘দেশের মানুষ এসব প্রশ্ন তোলা শুরু করেছে। আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) দুর্বল হওয়া উচিত নয়। আপনি (ড. ইউনুস) কোনও দলীয় সরকার নন। কারও দিকে না তাকিয়ে দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে।’

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
বিএনপি নেতার কামড়ে কান ছিঁড়ে গেছে ব্যবসায়ীর, লেগেছে ৪ সেলাই
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
সর্বশেষ খবর
তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্তে আটক, কে এই কথিত মার্কিন সেনা
বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্তে আটক, কে এই কথিত মার্কিন সেনা
সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা
সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা
লটারি জয়ী অভিবাসী থেকে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি, কে এই ইসমাইল 
লটারি জয়ী অভিবাসী থেকে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি, কে এই ইসমাইল 
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান