ঢালাও খালাস ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ যোগাবে: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ সব আসামিকে খালাস দেওয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (২ ডিসেম্বর) দলের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, হত্যাকাণ্ডের ঘটনা জাতীয় জীবনে এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক ন্যাক্কারজনক ঘটনা। কোনও শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিকই এই নির্মম হামলার বিনা শাস্তিতে যেতে দিতে পারে না’

তারা বলেন, ‘আসামিদের ঢালাওভাবে খালাস দেওয়া এবং বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও বাতিল ঘোষণার মধ্য দিয়ে হাইকোর্ট আরেকটি বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করলো। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার এই রায় হামলায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি চরম অবিচারের প্রতিফলন ঘটালো।’

‘এই রায়ের মধ্য দিয়ে ঢালাওভাবে সব আসামিকে খালাস দেওয়ায় আগামী দিনে ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ যোগাবে। এই রায় বিগত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করবে, আইনের শাসনের যথাযথ বরখেলাপ’ বলেও সিপিবি মনে করে।

বিবৃতিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও এর নেপথ্যের হোতাদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলা হয়, ‘এই বিচার নিয়ে নানা ধরনের প্রহসন সংগঠিত হয়েছে। দেশবাসী আর কোনও প্রহসন দেখতে চায় না।’

সেই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান নেতারা।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী