সহকারী হাইকমিশনে হামলার দায় ভারত সরকারের: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫

গণফোরাম সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার দায় ভারতীয় সরকারকে নিতে হবে। এটা তাদের চরম ব্যর্থতার পরিচয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে জাতীয় পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়া অত্যন্ত দুঃসাহসিকতা ও নিন্দনীয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রের শামিল। এ ধরনের দুঃসাহস ও পরিকল্পিত হামলা দুই দেশের সম্পর্কে আরও দূরত্ব সৃষ্টি করবে এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

নেতারা আরও বলেন, ভারত সরকারকে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন। বাংলাদেশের সঙ্গে অরাজকতা সৃষ্টি করা ভারতের জন্য কল্যাণ বয়ে আনবে না। গণফোরাম চায় ভারত বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বন্ধুত্বের হাত এগিয়ে দিক এবং জনগণের সিদ্ধান্তের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল হোক।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী