বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬

বিজয় দিবস উপলক্ষে নানান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু করবে তারা।

রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বিজয় দিবসের প্রথম প্রহরে ২৪ ও ৭১ এর শহীদদের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শহীদ স্মরণ’ শিরোনামে মোমবাতি প্রজ্জ্বলন করবেন তারা। সকাল ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের ইউনিটগুলো অংশগ্রহণ করবে। এছাড়াও সারা দেশের কমিটিগুলো নিজ নিজ থানায় শ্রদ্ধা নিবেদন করবে।

এদিন ঢাকায় ‘বিজয় র‍্যালি’ করবে সংগঠনটি। বিকাল ৩টায় বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত এই র‌্যালি অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের
রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
জাতীয় পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম