নরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

১৬ ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে
যে বিবৃতি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক যুক্ত বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গিয়েছে।’

বিবৃতিতে বলা হয়, গতকাল নরেন্দ্র মোদি বিজয় দিবসের টুইটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নাম উল্লেখ করেননি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে তিনি এই ধরনের বানোয়াট ও ইতিহাস বিকৃতিমূলক পোস্ট করে যাচ্ছেন। এর দ্বারা প্রকারান্তরে তিনি বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করছেন। তার এই বক্তব্য উসকানিমূলক, যা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল।

এতে আরও বলা হয়, একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে নরেন্দ্র মোদিকে আরও দায়িত্বশীলতা প্রদর্শন করা উচিত। ভারতের বোঝা উচিত তাদের তাবেদার শাসক বাংলাদেশে আর কখনও প্রতিষ্ঠিত করা যাবে না, জুলাই বিপ্লব তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র, হুমকি কিংবা উসকানি দিয়ে নয়, বরং প্রতিবেশীসুলভ ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়তে ভারতকে এগিয়ে আসতে হবে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
সর্বশেষ খবর
সাঈদ খোকনকে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
সাঈদ খোকনকে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন